| | |

আশুলিয়ায় ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

শিশু অপহরণের ঘটনায় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানাকে ক্লোজড করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (৩১ আগস্ট) বিকেলে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

ওসি আব্দুল হাননান বলেন, শিশু অপহরণের ঘটনায় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠায় এসআই মাসুদ রানাকে ক্লোজড করে ঢাকা জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট আশুলিয়ার শ্রীপুরের নিজ বাসা থেকে অপহৃত হয় জোনাইদ নামে এক শিশু। খোঁজ না পেয়ে তার পরিবার আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। ওই মামলার তদন্তভার পান এসআই মাসুদ রানা।

পরিবারের অভিযোগ, শিশুটির খোঁজে তদন্তের কথা বলে দুই দফায় মোট ৫ হাজার টাকা নেন ওই পুলিশ কর্মকর্তা। কিন্তু পুলিশ কোনো অগ্রগতি দেখাতে না পারায় শিশুটির পরিবার র‌্যাবের দ্বারস্থ হয়।

পরে র‌্যাব অভিযান চালিয়ে গত শুক্রবার আশুলিয়ার একটি জঙ্গল থেকে জোনাইদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অপহরণকারী মোরসালিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ