বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ জিলহজ, ১৪৪৭

আশুলিয়ায় ঝুট ব্যবসার দখল নিয়ে সংঘর্ষ ও গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রতীকি ছবি

ঢাকার আশুলিয়ায় ঝুট ব্যবসার দখল ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন জামগড়া–বাগবাড়ী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুলিবিদ্ধ যুবকের নাম আজাদ। তিনি জামগড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। এ ছাড়া সংঘর্ষের সময় আরেক ব্যক্তি মাথায় ইটের আঘাতে আহত হন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে জামগড়া এলাকার একটি কারখানা থেকে ঝুটের মালবোঝাই ট্রাক বের হলে ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। দফায় দফায় সংঘর্ষের পাশাপাশি গুলির শব্দও শোনা যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল আহমেদ বলেন, সংঘর্ষ ও গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় আধিপত্য ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে আজাদ গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930