শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১২ জিলহজ, ১৪৪৭

আশুলিয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

হাসিবুল হাসান শান্ত

প্রতীকি ছবি

ঢাকার সাভারের আশুলিয়ায় ভাড়া বাসা থেকে রুমানা আক্তার (রুমি) নামে দুই মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় আঘাতের চিহ্ন ও হাতের কব্জিতে কাটা দাগ রয়েছে। পরিবারের দাবি, হত্যার পর স্বামী বিল্লাল পালিয়ে গেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুমানা আক্তার রুমি স্বামী বিল্লালের সঙ্গে আশুলিয়ার পবনারটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। বিল্লালের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। নিহত রুমি স্থানীয় একটি চুলের টুপি তৈরির কারখানায় কাজ করতেন।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে ময়নাতদন্ত ও তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031