বৃহস্পতিবার | ২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাজমুল হুদা

প্রতীকি ছবি

ঢাকার আশুলিয়ায় ভাড়া বাসা থেকে এক ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার জামগড়া চিত্রশাইল এলাকা থেকে ফাহিম হোসেন নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে নিজ ভাড়া বাসার বারান্দায় ফাহিম হোসেনের ঝুলন্ত লাশ দেখতে পান তারা। পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “এলাকাবাসীর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।”

এদিকে একই দিনে আশুলিয়ার জিরানী এলাকা থেকে মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় পথচারীরা একটি সাদা চাদরে মোড়ানো অবস্থায় কাটা পাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ওসি তরিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া কাটা পায়ের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য সেটি মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031