বুধবার | ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩ | ১ মহর্‌রম, ১৪৪৮

আশুলিয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

নাজমুল হুদা

ঢাকার আশুলিয়ায় নিজের মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে সুলতান (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক সুলতানের গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। বর্তমানে তিনি আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি তার মেয়েকে একটি পোশাক কারখানায় চাকরি করাতেন। এছাড়া তার প্রতিবন্ধী স্ত্রীকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর অভিযোগও রয়েছে। সম্প্রতি মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সুলতান নামে এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ভুক্তভোগীর অভিযোগ এবং প্রাথমিক তথ্য যাচাই-বাছাইয়ের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930