শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সাভারের আশুলিয়া থানার হাবিব কনভেনশন হলে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আয়োজন করেছে সাভার থানা, সাভার পৌর ও আশুলিয়া থানা বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। এছাড়া সাভার-আশুলিয়া বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মজীবন, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করা হয়। এ সময় দেশের স্বাধীনতা, উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন আজও প্রাসঙ্গিক বলে বক্তারা উল্লেখ করেন।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।










