শনিবার | ৯ মে, ২০২৬ | ২৬ বৈশাখ, ১৪৩৩ | ২১ জিলকদ, ১৪৪৭

আশুলিয়ায় শুরু ক্লেমন-এইউবি আন্তকলেজ ক্রিকেট টুর্নামেন্ট

নাজমুল হুদা

ঢাকার আশুলিয়ায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) স্থায়ী ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ক্লেমন-এইউবি আন্তকলেজ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’। ঢাকাসহ গাজীপুর ও নরসিংদী জেলার মোট ২৪টি কলেজ এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক পর্দা ওঠে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার উপস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে বাড়তি উৎসাহ দেখা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মোশারফ হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ড. সায়েদা আক্তার বেগম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মাদ জাফার সাদেক।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম এ মোতালিব চৌধুরী, স্টুডেন্টস অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ও ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ সোলায়মান, এইউবি স্পোর্টস ক্লাবের মডারেটর ও সমাজকর্ম বিভাগের প্রভাষক আরিফ খানসহ অন্যরা। বিভিন্ন অংশগ্রহণকারী কলেজের অধ্যক্ষ ও আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে যোগ দেন।

উদ্বোধনী ম্যাচের টসের মাধ্যমে অতিথিরা আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচনা করেন। এ সময় তারা শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, দলগত চেতনা ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তোলার আহ্বান জানান।

মোহাম্মদ সোলায়মান বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। উদ্বোধনী ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং পরবর্তী ম্যাচগুলো আরও আকর্ষণীয় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্পোর্টস ক্লাবের মডারেটর আরিফ খান বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও দলগত মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, আগামী ১৫ মে টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। ২৪টি কলেজের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতাকে তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে। উদ্বোধনী ম্যাচ ঘিরে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031