বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ জিলহজ, ১৪৪৭

আশুলিয়ায় শ্রমিকদল নেতাসহ ৪ মাদক কারবারি আটক, ইয়াবা-হেরোইন উদ্ধার

হাসিবুল হাসান শান্ত

ঢাকার আশুলিয়া এলাকায় পৃথক অভিযানে জাতীয়তাবাদী শ্রমিকদলের এক নেতাসহ চার পেশাদার মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

আটকরা হলেন— আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকার বাসিন্দা ও ইয়ারপুর ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের কার্যকরী সভাপতি মো. সামাদ ভূঁইয়া (৫২), বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা ও তার বাড়ির ভাড়াটিয়া মো. সান্নান বাবু (৪২), মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর কাওন্নারা এলাকার মো. কবির হোসেন (৩৭) এবং একই উপজেলার সাটুরিয়া বাজার এলাকার মো. আলামিন (৩৮)।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালান। এসময় সামাদ ভূঁইয়া ও তার ভাড়াটিয়া সান্নান বাবুকে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

অন্যদিকে একইদিন বিকেল সাড়ে ৫টার দিকে এসআই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ধামরাই উপজেলার জগৎনগর এলাকায় অভিযান চালিয়ে কবির হোসেন ও আলামিনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

ওসি সাইদুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তাদের মধ্যে কবির হোসেনের বিরুদ্ধে চারটি এবং আলামিনের বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930