| | |

আশুলিয়ায় সেপটিক ট্যাংকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

নাজমুল হুদা

ঢাকার আশুলিয়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে পড়ে আলম ইসলাম (২৭) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে আশুলিয়ার ছয়তলা রূপায়ন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলম ইসলাম পঞ্চগড় জেলার বোদা থানার কুমারপাড়া এলাকার আব্দুল ওয়াহবের ছেলে। তিনি আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে আলম ইসলাম আশুলিয়ার ছয়তলা রূপায়ন হাউজিং এলাকায় তৌহিদ উদ্দীনের মালিকানাধীন একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে যান। দুপুরের দিকে ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে একটি রশির সাহায্যে নিচে নামার সময় হঠাৎ রশি ছিঁড়ে তিনি ট্যাংকের ভেতরে পড়ে যান। এতে তিনি অচেতন হয়ে পড়েন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ হারুন অর রশীদ জানান, রাজমিস্ত্রীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

এ বিষয়ে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাশেদুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, রশি ছিঁড়ে সেপটিক ট্যাংকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।”

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted