| | |

আশুলিয়ায় ২০ বোতল বিদেশি উদ্ধার, তিন যুবক গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশি মদসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে এসআই মো. কাজী কামাল মিয়া ও তাঁর সঙ্গীয় ফোর্স তাদের গ্রেপ্তার করে। অভিযানের সময় গ্রেপ্তারদের হেফাজত থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— নোয়াখালী জেলার সদর থানার সূর্য নারায়ণপুর এলাকার ফারুক মিয়ার ছেলে রুবেল ইসলাম রাশেদ (২০), শেরপুর জেলার সদর থানার আন্দারিয়া কামারপাড়া এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে সোহাগ আহম্মেদ রাব্বি (২০) এবং নোয়াখালী জেলার সদর থানার দামোধরপুর এলাকার দুলাল মিয়ার ছেলে নুর আলম (২৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা পরিবারসহ গাজীপুর জেলার গাছা থানা এলাকায় বসবাস করতেন। সেখান থেকেই তারা আশুলিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পুলিশ পিসিপিআর পর্যালোচনায় দেখা গেছে, আসামি রুবেলের বিরুদ্ধে দুটি এবং সোহাগের বিরুদ্ধে চারটি পূর্ববর্তী মামলা রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ