| | |

মাইলস্টোন ট্র্যাজেডি

আহত-নিহত পরিবারের পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অগ্নিদগ্ধে আহত- শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষিকা সুমাইয়া রহমান লরিন ও শিক্ষার্থী তাছরুবা মাহাবিন, নুরে জান্নাত ইউশা এবং নিহত সারিয়া আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বুধবার (২০ আগস্ট) বিকালে উত্তরার ১০নং সেক্টর এলাকায় আহত ও নিহত পরিবারের বাসায় যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

বিএনপির যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এসময় তারেক রহমানের পক্ষ থেকে আহত ও নিহত পরিবারের সদস্যদের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির এই যুগ্ম-মহাসচিব।

আমরা বিএনপি পরিবার আয়োজিত মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও রুবেল আমিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, বিএনপি নেতা এম কফিল উদ্দিন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদলনেতা মিসবাউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রুবেল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন, মিনার হোসেনসহ স্থানীয় বিএনপির নেতারা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted