| | |

ইতালিতে ৩ বাংলাদেশিকে হত্যা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

সাভার ডেস্ক

রোমে বাংলাদেশি পরিবারের তিন সদস্য হত্যাকাণ্ড: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে হত্যার সন্দেহ

ইতালির রাজধানী রোমের কাসালোত্তি এলাকায় একই পরিবারের তিন বাংলাদেশিকে হত্যার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। ইতালীয় পুলিশের প্রাথমিক তদন্ত ও স্থানীয় প্রবাসী সূত্রের বরাতে জানা গেছে, নিহত গৃহবধূর প্রতি অভিযুক্ত ব্যক্তির একতরফা আসক্তি এবং প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের আট বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। এ ঘটনায় তাদের বড় ছেলে আমির গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

তদন্ত সূত্রে জানা যায়, ৪৩ বছর বয়সী শাহাদাত হোসেন কয়েক মাস আগে যুক্তরাজ্য থেকে পরিবার নিয়ে রোমে আসেন। দেশে একই এলাকার বাসিন্দা হওয়ায় কামাল উদ্দিনের পরিবারের সঙ্গে তার পরিচয় ছিল।

তদন্ত সংশ্লিষ্টদের দাবি, শাহাদাত দীর্ঘদিন ধরে আরজু বেগমের প্রতি একতরফা আগ্রহ দেখিয়ে আসছিলেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত বক্তব্য দেওয়া হয়নি।

এদিকে, হত্যাকাণ্ডের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহাদাতের একটি পোস্ট তদন্তকারীদের নজরে এসেছে। পুলিশ সেটির সত্যতা ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার (২৭ জুন) রাতে ধারালো অস্ত্র নিয়ে ওই পরিবারের বাসায় প্রবেশ করে হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং পরিবারের বড় ছেলে আমির গুরুতর আহত হন।

ঘটনার পর থেকে অভিযুক্ত শাহাদাত হোসেন পলাতক রয়েছেন। ইতালীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি মোবাইল ফোন, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য আলামত বিশ্লেষণ করে তদন্ত চালানো হচ্ছে।

রোমের প্রসিকিউটর অফিস এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ