| | |

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট

সাভার ডেস্ক

মাহমুদ আহমাদিনেজাদ। ফাইল ছবি

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন বলে দাবি করছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যদিও এখনও ইরান আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।

তেহরানের এক সময়ের প্রভাবশালী এই নেতা তার দেহরক্ষীদেরসহ হামলার শিকার হন। মাহমুদ আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তার শাসনামলে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে তেহরানের চরম সংঘাতময় সম্পর্কের কারণে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান।

বিশেষ করে ইসরায়েল বিরোধী কঠোর অবস্থানের কারণে আন্তর্জাতিক মহলে তিনি ব্যাপক বিতর্কিত ও আলোচিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ