| | |

ইরান এবার ইসরাইলের পুলিশ সদর দপ্তরে ড্রোন হামলা করল

সাভার ডেস্ক

গণহত্যাকারী-দখলদার ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সমুচিত জবাব দিয়ে যাচ্ছে ইরান। এরই মধ্যে যুদ্ধ গড়িয়েছে ১৬তম দিনে। এদিন উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এবার তারা ইসরাইলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আজ রবিবার (১৫ মার্চ) সকালে তাদের বাহিনী ইসরাইলের বিশেষ পুলিশ ইউনিট ‘লাহাভ ৪৩৩’-এর সদর দপ্তর এবং ‘গিলাত’ প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে ‘শক্তিশালী ড্রোন হামলা’ চালিয়েছে।

তবে বিবৃতিতে লক্ষ্যবস্তুগুলোর সঠিক অবস্থান বা হামলার ফলাফল সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: আলজাজিরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ