| | |

ব্রাহ্মণবাড়িয়ার

ইসির শুনানিতে দুই পক্ষের হাতাহাতি

ডেস্ক রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসনের খসড়া সীমানা নিয়ে শুনানির প্রথম দিনে হাতাহাতিতে জড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়ার দুই পক্ষ।

রোববার দুপুর পৌনে ১টায় রাজধানীর নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের আপত্তি-পরামর্শের শুনানির মধ্যে এ ঘটনা ঘটে।

ওই দুই আসনের খসড়া প্রকাশের পর পক্ষে-বিপক্ষে আবেদন জমা পড়েছিল। ইসির শুনানিতে অংশ নিয়ে বিএনপির রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন। এরপর খসড়ার বিপক্ষে যুক্তি তুলে ধরছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। তিনি বলেন, বিজয়নগর উপজেলা থেকে তিনটি ইউনিয়ন (বুধস্তি, চান্দুয়া ও হরষপুর) ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। তারা উপজেলাকে অখন্ড দেখতে চায়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, একপর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়েন, জড়িয়ে পড়েন হাতাহাতিতে। আতাউল্লাহর সঙ্গে স্থানীয় বিএনপিরও কয়েকজন ছিলেন। হট্টোগোলের একপর্যায়ে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ইসি সচিব আখতার আহমেদ ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানি শেষ করেন এবং তাদের শুনানি কক্ষ ত্যাগ করার অনুরোধ জানান।

এ দুই আসন দিয়েই চারদিনের সীমানা সংক্রান্ত শুনানি শুরু করেছে ইসি। শুনানিকালে সাংবাদিকদের থাকতে বলা হলেও ক্যামেরা রাখার অনুমতি দেওয়া হয়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted