| | |

ঋণের দায়ে আরেক কৃষকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, রাজশাহী

প্রতীকি ছবি

ঋণের দায়ে রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে আহাদ আলী (৩০) নামে আরেকজন কৃষক আত্মহত্যা করেছেন।

রোববার (২৪ আগস্ট) দুপুর একটার দিকে তালন্দ ইউনিয়নের বিলশহর গ্রামে এ ঘটনা ঘটে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কৃষক আহাদ আলী বিলশহর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত আহাদ আলী বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। সময় মতো কিস্তি পরিশোধ করতে না পারায় দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে ভুগছিলেন তিনি। এরই জেরে হতাশা থেকে রোববার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তার সংসারে স্ত্রী ও ৭ বছরের এক ছেলে রয়েছে।

তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করি। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। লাশ উদ্ধার করে থানায় আনা হয়। লাশ ময়নাতদন্ত করে রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজশাহীর পবায় ঋণের দায়ে এক ভ্যানচালক নিজের স্ত্রী, ছেলে ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন। এরপর জেলার মোহনপুরেও ঋণের দায়ে আত্মহত্যা করেন আরেক কৃষক। সবশেষ রোববার জেলার তানোরেও আরেকজন কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটল।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ