| | |

এতিম শিশুদের সঙ্গে সংসদ সদস্য বাবুর ইফতার

হাসিবুল হাসান শান্ত

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকার সাভার পৌরসভার মজিদপুর (রাজারবাড়ী) এলাকার বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ আয়োজন করেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

রমজানের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে জামিয়া দারুল আমান মাদরাসার কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আয়োজক পক্ষ জানায়, সমাজের অবহেলিত ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান মাসজুড়ে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলকে কেন্দ্র করে এলাকায় ধর্মীয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ