| | |

এনসিপি থেকে একের পর এক পদত্যাগ নিয়ে যা বললেন আখতার

সাভার ডেস্ক

এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দল থেকে থেকে একের পর এক নেতার পদত্যাগের ঘটনায় দলে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেছেন, যা কিছু হচ্ছে, তা গণতান্ত্রিক পদ্ধতিতেই হচ্ছে।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কয়েকজনের পদত্যাগে দলের সাংগঠনিক শক্তি ক্ষতিগ্রস্ত হবে না। এনসিপি একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল। এখানে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়।’

জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলমান রয়েছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে জামায়াতের সঙ্গে বহু বিষয়ে সমঝোতা হয়েছে, তবে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি।’

এর আগে সকালে সিএমএম আদালতে হাজির হন আখতার হোসেন। পরে আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা ভিন্ন ভিন্ন অভিযোগের দুটি মামলায় তাকে জামিন দেন আদালত।

আখতার হোসেনের জামিনের বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক জানান, শাহবাগ থানায় দায়ের করা ওই দুটি মামলায় শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

এরই মধ্যে শনিবার রাতে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। আর আজ রবিবার দল ছেড়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ