মঙ্গলবার | ২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭

সাভারে এনসিপি নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ফেসবুকে পোস্ট সমন্বয়কের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার উপজেলার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী তৈয়বুর রহমানকে ডিবি পরিচয়ে অ্যারেস্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে বিষয়টি জানিয়ে একটি পোস্ট করেন আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য ‍যুগ্ম সমন্বয়ক দিলশানা পারুল।

তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘তৈয়বুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারের ফ্রন্ট লাইনের সংগঠক, আমাদের এনসিপির সাভারের বর্তমান নেতা।

আমার ঢাকা-১৯ নমিনেশন সাবমিশনের সাভারের ভোটার হিসেবে প্রস্তাবনাকারী। গতকাল নমিনেশন যাচাই-বাছাই প্রক্রিয়ায় দুপুরে আমার সাথে ছিল। আমার নমিনেশন বৈধ ঘোষণার পর সেখান থেকে সে উত্তরা চলে যায়।’

তিনি বলেন, ‘উত্তরা থেকে ডিবি পুলিশ তৈয়বুরকে অ্যারেস্ট করেছে।

উত্তরা কোন থানায় তৈয়বুরের কোনো খোঁজ আমরা পাচ্ছি না। অনতিবিলম্বে তৈয়বুরকে কোথায় আটকে রাখা হয়েছে আমাদেরকে তা জানতে দিতে হবে। এভাবে হাসিনা আমলের মতো ডিবি পুলিশ ধরে নিয়ে যাওয়া চলতে পারে না।’

তবে এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য গণমাধ্যমে জানানো হয়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031