| | |

নবাগত শিক্ষার্থীদের বরণ

এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের প্রীতিভোজ ও মতবিনিময়

নাজমুল হুদা

ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজে নবাগত এমবিবিএস শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রীতিভোজ ও মতবিনিময় সভার আয়োজন করেছে কলেজ শাখা ছাত্রদল। রোববার (১০ মে) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. আমিরুল ইসলাম পাভেল। বিশেষ অতিথি ছিলেন ডা. রফিকুল ইসলাম ভূইয়া, আলোক, সাইফ, শেখ সাদী, ডা. ফিরোজ এবং ডা. এনায়েত।

এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. এ কে এম আহসান হাবিব নাফিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. সাইমুন ইসলাম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. দিনার, ডা. মিজান, ডা. রাজিব, ডা. সানি, ডা. জাকির, শোভন, ডা. আলমাস হৃদয়, ডা. দুর্জয়, জিহাদ বিন রশিদ, ফুয়াদ হাসান, রাফিউল ফাহিমি, কামাল, কাব্য, নাদিম ও দ্বীপসহ এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের নেতারা। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের নেতাদের মধ্যে রিমন, সোলাইমান, মেহেদী ও হাওলাদ সাইদুল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাতীয়তাবাদী আদর্শ, সমসাময়িক ছাত্ররাজনীতি এবং এমবিবিএস কোর্সে সফলভাবে অধ্যয়ন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে প্রীতিভোজের মাধ্যমে নবাগতদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ