সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি

এবার দাবি নিয়ে রাজধানীর সড়কে ইবতেদায়ি শিক্ষকেরা

নিজস্ব প্রতিবেদক

ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে রাজধানীর পল্টন–প্রেসক্লাব সড়কে বসে অবস্থান নিয়েছেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ বুধবার (২্২ অক্টোবর) বেলা পৌনে একটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা। কিছুদূর যাওয়ার পর পুলিশ বাধা দিলে শিক্ষকেরা সড়কে বসে অবস্থান নিলে পল্টন–প্রেসক্লাব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে গত জানুয়ারিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছিলেন ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকেরা।

আন্দোলনের এক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় গত ২৮ জানুয়ারি ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণার পর এখনো কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়নি। এ কারণে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে আবার সড়কে নেমেছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা।’

অন্যদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা তিন দফা দাবিতে টানা কয়েক দিন রাজধানীতে আন্দোলন করেছেন। আর এবার ঘোষণা বাস্তবায়নের দাবিতে রাস্তায় নামলেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান জানান, ‘আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আবার তাঁদেরকে সড়কে আসতে হয়েছে। বিভিন্ন অজুহাত দিয়ে জাতীয়করণের কাজটা ঝুলিয়ে রাখা হয়েছে।’

গত জানুয়ারির ঘোষণা বাস্তবায়ন করে গেজেট প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে বলে জানিয়েছেন এই শিক্ষকনেতা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031