বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ জিলহজ, ১৪৪৭

এমপি হলে বাকি ২৯৯ এমপির ‘জান’ বের করে ফেলব : ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বেলেছেন, ‘যদি এমপি হইতে পারি ইনশাল্লাহ বাকি ২৯৯ জন এমপির ‘জান’ বের করে ফেলব। যারা চাদাবাজি করে, দখল করে প্রত্যেকের নাম সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহ বলে বইলা দেব। সব হেভিওয়েট, কম হেভিওয়েট, পাতি মাস্তান, গরম মাস্তান সবাইকে আমরা জানিয়ে দিতে চাই—বাংলার জমিনে আর কেউ আওয়ামী লীগ হতে পারবে না। কেউ যদি মাফিয়াতন্ত্রের আওয়ামী লীগ হতে চায়, আমরা আবার জুলাই হয়ে নেমে আসব।’

তিনি বলেন, ‘আমি একা ওসমান হাদি ঢাকা-৮ এর প্রার্থী নই। সব মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে ৩০০ আসনে আমার যত ভাই, আমার যত বোন জনগণের ম্যান্ডেট নিয়ে নয়া রাষ্ট্র নির্মাণের জন্য নির্বাচন করবে, আমরা তাদের সবার জন্য প্রচারণা করব।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে ভ্যান র‍্যালি শুরু হয়। র‍্যালিটি পুরানা পল্টন মোড়, কদম ফোয়ারা, শিক্ষা ভবন মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও রাজু ভাস্কর্য হয়ে বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পৌঁছায়।

ওসমান হাদি বলেন,‘বন্ধুরা, আজকে যে লিফলেটটি আপনাদের হাতে এসেছে, এটি আমার ব্যক্তিগত অর্থে তৈরি করা নয়। শহীদ পরিবারের সদস্যরা আমাদের ডিজাইন সংগ্রহ করে নিজেরাই এটি ছাপিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন।
এ জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আরো জানাতে চাই, এই কর্মসূচির পরে শাহবাগে আমরা ‘কনসার্ট ফর ঢাকা’ আয়োজন করছি। সেখানে জাতীয় কবির গানসহ জুলাইয়ের জনপ্রিয় গানগুলো পরিবেশিত হবে। ভাইয়েরা বলতে নিষেধ করেছে, তবু জানাই—বাংলাদেশ রিভেঞ্জ ব্যান্ড আমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নিচ্ছে না। তারা ভালোবাসা থেকেই এই কনসার্টে অংশ নিচ্ছে।’

তিনি বলেন, ‘ঢাকা-৮ নিয়ে মানুষের মধ্যে কেন এত আগ্রহ—এর একটি কারণ হলো, রাজধানীতে যে অনিয়ম, চাঁদাবাজি বা দখলদারি হয়, তার অনেকটাই এই গুরুত্বপূর্ণ এলাকাকে কেন্দ্র করে ঘটে। কারণ এখানে সচিবালয়, সুপ্রিম কোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বহু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অবস্থিত। আমি যদি ইনশাআল্লাহ এমপি হতে পারি, তবে সবার আগে ন্যায়, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করব। কেউ যাতে অনিয়ম, চাঁদাবাজি বা মাফিয়াতন্ত্রের মাধ্যমে জনগণের ক্ষতি করতে না পারে, সেই ব্যবস্থাই গড়ে তুলব। অনেকে বলেন, সিস্টেমের ভেতরে থেকে সিস্টেম পরিবর্তন করা সম্ভব নয়। আমি বলতে চাই, সিস্টেম ভাঙা আমার উদ্দেশ্য নয়; বরং সিস্টেমকে স্বচ্ছ, কার্যকর ও ন্যায়ভিত্তিক করা এটাই হবে আমাদের লক্ষ্য। আমরা দেশের অন্য ২৯৯ আসনের প্রতিনিধিদের সঙ্গেও ন্যায় ও শুদ্ধতার ভিত্তিতে সমন্বয় করে কাজ করতে চাই, যাতে জনগণের ম্যান্ডেটই সর্বোচ্চ শক্তি হয়ে দাঁড়ায়। যদি এমপি হইতে পারি ইনশাআল্লাহ বাকি ২৯৯ জন এমপির ‘জান’ বের করে ফেলব।’

প্রচারণায় প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেয়। প্রচারণার অংশ হিসেবে জাতীয় জাদুঘরের সামনে আজ সন্ধ্যায় ‘কনসার্ট ফর ঢাকা-৮’ আয়োজন করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930