শনিবার | ২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮

সড়ক দুর্ঘটনা

ওমানে সড়কে ৭ বাংলাদেশির প্রাণহানী

ডেস্ক রিপোর্ট

ওমানের দুকুমে দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি। সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতরা সবাই চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

নিহতের স্বজনদের মাধ্যমে জানা গেছে, আজ বুধবার (০৮ অক্টোবর) সন্ধ্যার দিকে সাগরে কাজ শেষে তারা মাইক্রোবাসযোগে বাসায় ফিরছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনায় তাদের গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

এতে দুর্ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

নিহত সাতজনের মধ্যে এ পর্যন্ত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— উপজেলার সারিকাইত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলী কব্বর সেরাংয়ের ছেলে আমিন সওদাগর, ৪ নং ওয়ার্ডের শহিদুল্লাহর ছেলে আরজু এবং ২ নং ওয়ার্ডের ইব্রাহীম মেস্তুরীর ছেলে রকি।

উল্লেখ্য, ওমান হলো বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্য।

অনেক বাংলাদেশি সেখানে কাজ করেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর দেশটি বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930