| | |

নুরের ওপর হামলার প্রতিবাদে

কাদেরের বাসভবনের সামনে কুশপুতুল দাহ

নিজস্ব প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কুশপুতুল দাহ করেছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।

শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরায় জি এম কাদেরের বাসভবনের সামনে সংগঠনটির অর্ধশতাধিক কর্মী এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। পূর্বঘোষিত এ কর্মসূচি ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল এবং পুলিশ সতর্ক অবস্থানে থাকে।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই সেনা ও পুলিশ সদস্যরা লাঠিচার্জ করলে নুরুল হক নুরসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল। তারা একে রাজনৈতিকভাবে ভয় দেখানোর অপচেষ্টা বলে অভিহিত করেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted