| | |

সড়ক দুর্ঘটনা

কাভার্ড ভ্যানে ধাক্কা, ছিটকে পড়ে মোটরসাইকেলের তিন আরোহী নিহত

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে সিমেন্টবোঝাই একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে মারা গেছেন মোটরসাইকেলের তিন আরোহী। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ সড়কের বড় খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাঁটাবুনিয়ার সাইফুল ইসলাম (২৩), কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সমিতিপাড়ার আবদুর রউফ (২৫) ও মহেশখালীর মাদারবাড়ীর গোরকঘাটার বাসিন্দা আব্দুল মোতালেব হাসান (২২)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, টেকনাফগামী সিমেন্টবোঝাই একটি কাভার্ড ভ্যানকে শাহপরীর দ্বীপগামী মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন মোটরসাইকেলের তিন আরোহী। মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন এবং কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে আরেজেনের মৃত্যু হয়।

টেকনাফ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সৈকত হাসান বলেন, ‘গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা আবদুল মোতালেব হাসানের হাতে, পায়ে ও মাথায় আঘাত ছিল। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়। কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর সময় পথে তাঁর মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।সাইকেলের তিন আরোহী

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted