| | |

কারও চোখ রাঙানিকে ভয় করি না: জামায়াত আমির

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা আল্লাহর গোলামী ছাড়া আর কারো গোলামী মানবো না, কারো চোখ রাঙানিকে ভয় করি না।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দলীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বিদেশে আমাদের বন্ধু থাকবে, কিন্তু প্রভু মেনে নিব না। আমাদের পরিষ্কার কথা, আমরা আল্লাহর গোলামী ছাড়া আর কারো গোলামী মানবো না। কারো চোখ রাঙানোকে ভয় করি না। আমরা ইসলামের জন্য কথা বলি। অনেকের কাছে ভালো লাগে না।’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলিজার টুকরো মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিলো। সেদিন জুলাই চূড়ান্ত হয়েছে। মেয়েদের গায়ে হাত দেওয়া, এটি কেউ মেনে নিতে পারেনি। হাতুড়ি বাহিনী, লাঠিয়াল বাহিনী সবকিছু সেদিন ব্যর্থ হয়েছিল। এখন আবার যারা মেয়েদের গায়ে হাত দেন, ধরে নেন নিজেরা নিজেদের কবর রচনা করলেন।’

বক্তব্যের শেষমুহুর্তে ১১ দলের প্রার্থী লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের শাপলা কলি মনোনীত মাহবুব আলম, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনে মাষ্টার রুহুল আমিন (দাঁড়িপাল্লা), লক্ষ্মীপুর-৩ সদর আসনের ডা. রেজাউল করিম (দাঁড়িপাল্লা) ও লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনে জামায়াতে ইসলামী মনোনীত এ. আর হাফিজ উল্লাহর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন জামায়াত আমির।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ