| | |

আলোচিত হত্যাকাণ্ডের অধ্যায়ের অবসান

কারাগারে ‘সাইকো সম্রাট’-এর মৃত্যু

হাসিবুল হাসান শান্ত

ফাইল ছবি

ঢাকার সাভারের আলোচিত ও কুখ্যাত সিরিয়াল কিলার মশিউর রহমান খান সম্রাট ওরফে ‘সাইকো সম্রাট’ (সবুজ শেখ) মারা গেছেন। এর মধ্য দিয়ে তার আলোচিত অপরাধজীবনের একটি অধ্যায়ের অবসান ঘটেছে।

সোমবার (২৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন।

পুলিশ জানায়, সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

চলতি বছরের ১৮ জানুয়ারি সাভার থানা রোডের পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলা থেকে দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন করে আলোচনায় আসে তার নাম। এর আগে একই ভবন থেকে আরও তিনটি মরদেহ এবং সাভার মডেল মসজিদের সামনে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। সিসিটিভি ফুটেজে তাকে মরদেহ বহন করতে দেখা যায়, যা ঘটনাকে আরও আলোচিত করে তোলে।

পরে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সম্রাট ধারাবাহিকভাবে একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরদিন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি ছয়টি হত্যার কথা বলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বাসিন্দা সবুজ শেখ ‘সাইকো সম্রাট’ নামে পরিচিত ছিলেন। ২০১৪ সালে সাভারে প্রথম হত্যাকাণ্ডের মাধ্যমে তার অপরাধজগতে প্রবেশ ঘটে। এরপর বিভিন্ন সময়ে হত্যাকাণ্ড ও মাদক মামলায় জড়িত হয়ে জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়েন।

তদন্তে উঠে আসে, তিনি ২০২৫ সালের বিভিন্ন সময়ে সাভারের একাধিক স্থানে নারী-পুরুষকে হত্যা করে মরদেহ গোপনের চেষ্টা করেছেন। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা বিচারাধীন ছিল।

পুলিশ জানায়, মৃত্যুর পর আইনানুগ প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ