| | |

কুপিয়ে যুবকের দু’হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা

প্রতীকি ছবি

বাগেরহাটের কচুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রহমত শেখ (২৮) নামে এক যুবককে কুপিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাঘিরা ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের কবির খানের কলা ও সুপারি বাগানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।

আহত রহমত শেখ একই গ্রামের মতিয়ার রহমান শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রহমত শেখ একই গ্রামের ইসরাফিল ও ইয়াছিনের বাড়িতে গিয়ে তর্কে জড়ান। সেখান থেকে বের হওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত তাকে পাশের একটি কলাবাগানে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ওসি মো. শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী ও হামলাকারীদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted