| | |

সড়ক দুর্ঘটনা

কুমিল্লায় ট্রাক উল্টে ৭ শ্রমিক নিহত, আহত ৬

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ জন শ্রমিক নিহত হয়েছেন। একে আহত হয়েছেন আরও ছয়জন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এসময় ট্রাকের ওপরে থাকা যাত্রীরা নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। নিহতরা সবাই পুরুষ। আহত হন আরও ৬ জন। তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তারা সবাই শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেঠেছ।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted