| | |

কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় রেফাজুল ইসলাম (৫০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রায়টাঘাট এলাকায়।

গুলিবিদ্ধ হয়েছেন লালন মন্ডল (৪৫) নামে আরও একজন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকার কৃষক রেফাজুল ইসলাম ও লালন মন্ডল দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ খুব কাছ থেকে তাদের উদ্দেশ্যে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই রেফাজুল ইসলাম নিহত হন। গুলিবিদ্ধ হন লালন। রেফাজুল রায়টা নতুনপাড়া এলাকার জামাত মন্ডলের ছেলে এবং লালন ইসলাম একই এলাকার কালু মাঝির ছেলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ তালুকদার জানান, রায়টা ঘাট এলাকায় রেফাজুল ইসলাম নামে একব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন লালন ইসলাম নামে আরও একজন। তাদের উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নেয়া হচ্ছে। তবে কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। দোষীদের চিহ্নিতে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ