সোমবার | ১৮ মে, ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩০ জিলকদ, ১৪৪৭

কুষ্টিয়ায় বিএনপির নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের একটি নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টাকিমারা এলাকায় ১ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচনি ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে। এসময় ক্যাম্পটিতে থাকা চেয়ার, টেবিল ও প্যান্ডেল পুড়ে যায়।

স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করলে দুর্বৃত্তরা একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মুখ বাঁধা থাকায় তাদের শনাক্ত করতে পারেনি স্থানীয় লোকজন।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। রহস্য উদঘাটনে কাজ চলছে।

স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিও জানান।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031