শনিবার | ২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭

ক্যারিবীয়দের লক্ষ্য বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা

ক্রীডা প্রতিবেদক

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। ক্যারিবিয়ানদের এবার লক্ষ্য আরও বড়। শেষ ম্যাচ জিতে টাইগারদের হোয়াইটওয়াশ করতে চান ক্যারিবিয়ান ব্যাটার অ্যালিক আথানজে।

বুধবার (২৯ অক্টোবর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি।

আথানজে বলেন, হ্যাঁ, উদ্দেশ্য এটাই (হোয়াইটওয়াশ), কিন্তু আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না এবং আমরা শুক্রবারে আবার একটি ভালো খেলা উপহার দিতে আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব।

এই ম্যাচে একাধিক ক্যাচ মিস করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে নিজ দলের বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন আথানজে। তিনি বলেন, আমার মনে হয়েছে আমরা কিছু রান কম করেছি, কিন্তু তা সত্ত্বেও, আমরা দল হিসেবে দায়িত্ব নিয়েছিলাম যাতে আমরা বল হাতে ভালো শুরু করতে পারি।

ফিল্ডিং… আজ আমরা মাঠে সেরা ছিলাম না, কিন্তু বোলাররা আবার তাদের জাত চিনিয়েছে এবং উইকেট তুলে নিয়ে তাদের আটকে রেখেছে।

গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকেই হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। আথানজে বলেন, আমার মনে হয় না আমি তখন দলে ছিলাম, কিন্তু এটা নিশ্চিত যে, যদি আমরা তাদের ৩-০ ব্যবধানে হারানোর সুযোগ পাই, আমরা অবশ্যই সেই সুযোগ নেব।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031