| | |

খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি মেডিকেল টিম এভারকেয়ারে

ডেস্ক রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম। টিমটি আজ সোমবার (০১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সূত্র আরও জানা, এই বিদেশি চিকিৎসকরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে মেডিকেল বোর্ড মনে করছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন আছে।

অধিকাংশ বিদেশি চিকিৎসক চীনের নাগরিক বলে জানা একাধিক সূত্রে জানা গেছে।

এর আগে বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকালে ডা. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ। আমাদের চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন। দেশি ও বিদেশি চিকিৎসক মিলিয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted