| | |

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২২ জুলাই ঢাকার সিদ্ধেশ্বরী বাড়ি থেকে আরাফাত রহমান কোকো ও তারেক রহমানসহ হানাদার বাহিনী তাকে গ্রেফতার করে ক্যান্টনমেন্ট নিয়ে যান। সেখানে তিনি বন্দি ছিলেন।’

সোমবার (২৫ আগস্ট) কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘নির্বাচনে পিআর পদ্ধতি মানুষকে বিভ্রান্ত করার কৌশল। কিছু স্বার্থান্বেষী মহল ও ধর্ম ব্যবসায়ী এ প্রক্রিয়াকে সামনে এনে জনমনে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করছে। এ ধরনের কৌশল উপমহাদেশের কোথাও নেই। যারা পিআর পদ্ধতির নামে ষড়যন্ত্র করে নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।’

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের সবচেয়ে কঠিন নির্বাচন হবে। এতদিন দৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছি, এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। বিএনপি একদিকে দাঁড়িয়েছে আর বাংলাদেশের সব ষড়যন্ত্রকারী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধের শক্তি, বিদেশি প্রভুদের দালাল এজেন্টরা একদিকে।’

কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে সম্মেলনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাজী আমিন-অর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted