শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

গণঅধিকারের মিছিল থেকে খুলনায় জাপা কার্যালয়ে হামলা-ভাঙচুর

জেলা প্রতিনিধি, খুলনা

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা হয়েছে। গণঅধিকার পরিষদের মিছিল থেকে এই হামলা চালানো হয়েছে জাপা নেতারা জানিয়েছেন।

বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় নগরীর ডাক বাংলা মোড় কার্যালয়ে এই হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে বলে খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল হয়।

মিছিলটি নগরীর ফেরি ঘাট মোড় থেকে শুরু হয়ে ডাকবাংলা মোড়ে এলে দলটির বিক্ষুব্ধ কর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে।

খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, “গণঅধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল থেকে এ হামলা চালানো হয়েছে। এ সময় ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়।

“হামলাকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিল, কাগজপত্র ছাড়াও দরজা-জানালার গ্রিল এমনকি সাইনবোর্ডে ব্যবহৃত লোহালক্করও নিয়ে গেছে।”

৩০ অগাস্টও গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে একইভাবে কার্যালয়ে ভাঙচুর ও ভাচুর চালানো হয়েছিল বলে জাপা নেতার অভিযোগ।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, হামলা-ভাঙচুরের খবর পেয়ে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করে। এরপর বিক্ষোভ মিছিলটি ফেরী ঘাট মোড় এলাকায় যায়। সেখানে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

গণঅধিকার পরিষদের খুলনা মহানগরের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, এদিন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা বিক্ষোভ করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930