শুক্রবার | ১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭

ত্রাণ নিয়ে যাওয়া

গাজামুখী ফ্লোটিলা বহরের সবশেষ জাহাজও আটকাল ইসরায়েল

ডেস্ক রিপোর্ট

অবরুদ্ধ গাজায় ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের শেষ জাহাজটিও ভূমধ্যসাগরে আটকেছে ইসরায়েলি বাহিনী।

শুক্রবার (০৩ অক্টোবর) সকালে ইসরায়েলি কমান্ডোরা যে জোর করে নৌযানটিতে উঠে পড়েছেন লাইভস্ট্রিম ভিডিওতে তা দেখতে পাওয়ার কথা জানিয়েছে আল-জাজিরা।

পোল্যান্ডের পতাকাবাহী এ জাহাজ ম্যারিনেটে ছয়জন ক্রু আছে বলে খবর পাওয়া গেছে। এটিই ছিল ৪৪টি নৌযানের শক্তিশালী ফ্লোটিলা বহরের সবশেষ জাহাজ যা ইসরায়েলি বাধা উপেক্ষা করে গাজার দিকে ছুটে যাচ্ছিল।

ম্যারিনেটের আগে বৃহস্পতিবার ইসরায়েল বহরের বাকি সব নৌযানকে আটকায় এবং সেখানে থাকা বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী ও ক্রুদের আশদোদ বন্দরে নিয়ে যায়।

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে গাজা থেকে ৪২ দশমিক ৫ নটিকাল মাইল দূরে ম্যারিনেটকেও আটকায় ইসরায়েলি বাহিনী।

আশদোদ বন্দরে এরই মধ্যে ৬০০ ইসরায়েলি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। সেখানে আটক অধিকারকর্মী ও ক্রুদের বিষয়ে যাচাই-বাছাই শেষে তাদের দেশে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হবে।

এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক অধিকারকর্মীরা অনশন শুরু করেছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অব গাজা।

ইসরায়েল প্রায় ১৮ বছর ধরে ২৩ লাখ বাসিন্দার গাজায় অবরোধ দিয়ে রেখেছে।

সাইপ্রাসের সরকার জানিয়েছে, ফ্লোটিলা বহরের একটি জাহাজ পুনরায় জ্বালানি ভরতে ও মানবিক কারণে তাদের লারনাকা বন্দরে নোঙরের অনুমতি চেয়েছে।

২১ অধিকাকর্মীকে বহন করা জাহাজটির নাম বলেননি সাইপ্রাসের মুখপাত্র। ইসরায়েল যে কয়েক ডজন জাহাজ আটকেছে তার মধ্যে এটিও ছিল কিনা তাও জানা যায়নি।

সব যাত্রীর নাম নিবন্ধন শেষে সাইপ্রাস তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা ও কনস্যুলার সেবা নেওয়ার সুযোগ দিয়েছে বলে মুখপাত্র জানিয়েছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031