| | |

গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা ১২ ঘন্টায় নিহত ৩৩ ফিলিস্তিনি

ডেস্ক রিপোর্ট

ফাইল ছবি

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে ইসরায়েলের দুটি বিমান হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে এই হামলা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রায় ১২ ঘণ্টার মধ্যে গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে।

এই হামলাগুলো ১০ অক্টোবর যুক্তরাষ্ট্র মধ্যস্থ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে অন্যতম।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) গভীর রাত ও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খান ইউনুসে বাস্তুচ্যুত মানুষের তাঁবুর ওপর চার দফা বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ নারী ও ৫ শিশু রয়েছে।

অন্যদিকে, গাজা সিটিতে একটি ভবনের ওপর দুই দফা বিমান হামলায় ১৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ৭ শিশু ও ৩ নারী ছিলেন বলে জানিয়েছেন আল–শিফা হাসপাতালের কর্মকর্তারা।

হামাস এসব হামলাকে বেপরোয়া গণহত্যা বলে নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনাদের দিকে প্রথমে গুলি চালিয়েছিল তাই এমন হামলা চালানো হয়েছে।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও ১ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ