শনিবার | ২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭

৮ দলের সংবাদ সম্মেলন

গুরুতর অভিযোগ ৩ উপদেষ্টার বিরুদ্ধে, অপসারণ দাবি

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। তারা এই তিন উপদেষ্টার অপসারণ দাবি করেন। তবে দলগুলো কোনো উপদেষ্টার নাম উল্লেখ করেনি। এসব উপদেষ্টার নাম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো হবে বলে দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে মগবাজার আলফালাহ মিলনায়তনে আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের স্বার্থে প্রশাসনকে দলীয়করণের উদ্যোগ নেওয়া হচ্ছে। কমপক্ষে তিনজন উপদেষ্টা ড. ইউনূসকে মিসগাইড করছেন। আমরা এ তিন উপদেষ্টার অপসারণ দাবি করছি। তাদের নাম আমরা প্রধান উপদেষ্টার কাছে পাঠাব।’

এ সময় তারা প্রধান উপদেষ্টার কাছে গণভোটের জন্য আলাদা তারিখ আশা করেন।

মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা আশা করেছিলাম প্রফেসর ইউনূসের মতো একজন বিশাল ব্যক্তিত্ব উনি কোনো অন্যায় চাপে নতি স্বীকার না করে দেশ ও জনগণের স্বার্থে অটল থেকে সংস্কার কমিশনের দেওয়া সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু গতকাল উনার ভাষণে আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছি—সরকার তাদের নিয়োজিত কমিশনের সুপারিশ গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে একটি দলের সঙ্গে ব্যাপক কম্প্রোমাইজ করে, জনগণের স্বার্থে নয়।

একটি বিশেষ দলের স্বার্থে অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন। যার ফলে জনগণ অত্যন্ত হতাশ হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা আট দল এবং আরো কিছু দল আছে আমরা সবাই আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে জাতীয় নির্বাচন হোক, এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। সে জন্য আমরা আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করতে মাঠে কাজ করছি। কিন্তু সরকারের আচরণ আমাদেরকে এ কথা বিশ্বাস করতে বাধ্য করছে যে, এ সরকারের পক্ষে কোনো সুষ্ঠু, অবাধ নির্বাচন করা সম্ভব নয়।

নির্বাচন অবাধ হওয়ার বিষয়ে আমাদের ভেতরে যথেষ্ট শঙ্কা এবং আস্থাহীনতা তৈরি হয়েছে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031