মঙ্গলবার | ২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭

ঝিনাইদহ

গৃহবধূ অপহরণের প্রতিবাদে হামলা ও সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহে এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নেওয়ার ঘটনার জেরে হামলা ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

রবিবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে সদর উপজেলার মধুপুর চৌরাস্তায় এ ঘটনা ঘটে।  পরে ক্ষুব্ধ লোকজন ও স্থানীয়রা লাঠিসোটা হাতে নিয়ে ঢাকা-ঝিনাইদহ মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে।

এতে সড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয় এবং পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে সদর থানা পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চার মাস আগে সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের নিশানের স্ত্রী পূজাকে একই এলাকার রেজাউলের ছেলে নিলয় জোরপূর্বক তুলে নিয়ে যায়।  এরপর থেকে ওই গৃহবধূ পলাতক রয়েছেন।

বিষয়টির বিচার দাবি করায় রবিবার রাতে রেজাউলের নেতৃত্বে নিলয়, কাকন, আবির ও নাইমসহ কয়েকজন লোকজনের ওপর হামলা চালায়।

এ ঘটনায় নিশানের বাবা রাজকুমার, মা সুধা রানীসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন থাকায় এ বিষয়ে মন্তব্য করা যাবে না।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031