বৃহস্পতিবার | ১৪ মে, ২০২৬ | ৩১ বৈশাখ, ১৪৩৩ | ২৬ জিলকদ, ১৪৪৭

সমকামিতা

গে-কমিটির প্রধানসহ ধরা মেডিকেলের ৪ শিক্ষার্থী

সাভার ডেস্ক

রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রাবাসে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করেছে কলেজ প্রশাসন। এ ঘটনায় এক বহিরাগতসহ পাঁচজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন বিএএএমএস (আয়ুর্বেদিক) ৩৩ ব্যাচের আহসানুল ইসলাম চৌধুরী, ৩৪ ব্যাচের মহিবুর রহমান নয়ন ও রাব্বি হোসেন ওরফে আরিয়ান শাহ রাব্বি এবং বিইউএমএস (ইউনানী) ৩৫ ব্যাচের শাহরিয়ার পলক।

কলেজ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল রাতে কলেজ হোস্টেল এলাকায় এক শিক্ষার্থীকে এক বহিরাগতের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও কয়েকজন শিক্ষার্থীর সংশ্লিষ্টতার অভিযোগ উঠে আসে। পরবর্তীতে তাদের কাফরুল থানায় হস্তান্তর করা হয়।

পরদিন জরুরি একাডেমিক কাউন্সিল সভায় অভিযুক্ত চার শিক্ষার্থীর ছাত্রাবাসের সিট সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে হোস্টেল সুপার ও আবাসিক চিকিৎসক ডা. মো. মকছেদ আলীর স্বাক্ষর রয়েছে।

কলেজের অধ্যক্ষ ডা. মো. রাশিদুজ্জামান খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ইতোমধ্যে তারা কারাভোগ শেষ করেছেন। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সিট বাতিল করা হয়েছে। তবে তাদের ছাত্রত্ব বহাল থাকবে।”

এ ঘটনায় কলেজ প্রশাসন আরও তদন্ত চালাচ্ছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031