| | |

গোলাপগঞ্জে মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, প্রথম তাহসিন

নিজস্ব প্রতিবেদক

মেধাবী ছাত্র তাহসিন হাসান তালুকদার

সিলেটের গোলাপগঞ্জে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রাথমিক মেধা বৃত্তি ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে।

গত ৩০ নভেম্বর স্থানীয় রাণাপিং কালিদাস পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় সদর ইউনিয়নের ১৩টি বিদ্যালয়ের মোট ৮০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পরীক্ষা নেওয়া হয় ১০০ নম্বরের ওপর।

এতে প্রথম স্থান অর্জন করে কালিদাস পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র তাহসিন হাসান তালুকদার।

আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ২টায় রাণাপিং কালিদাস পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কৃতি ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।

উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল সাজিদ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted