| | |

ঘাস খাওয়ায় কাটল গরুর পায়ের রগ

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে বাগানের ঘাস খাওয়ায় হাঁসুয়া দিয়ে গরুর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। বাগান মালিক জাকারিয়া এই কাজ করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) সৈয়দপুর উপজেলার কয়ানিজপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গরুর মালিক ফারজানা বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শহরের খেজুরবাগ মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ফারজানার পালিত একটি গাভি ও বাছুর গত ২২ অক্টোবর সকালে খেজুরবাগ মাঠে বাধা ছিল। এ সময় কয়েকটি কুকুরের ভয়ে গাভি ও বাছুরটি পাশের কয়ানিজপাড়ার জাকারিয়ার (৪০) বাগানে ঢুকে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে জাকারিয়া গাভি ও বাছুরকে আটকে রাখেন।

খবর পেয়ে ফারজানা তার গাভি আনতে গেলে অভিযুক্ত জাকারিয়া তাকে গালাগাল করে। ভয়ে ফারজানা বাড়ি ফিরে এসে সন্ধ্যায় তার ভগ্নিপতি আব্দুল মজিদকে নিয়ে পুনরায় গাভি আনতে যান। এ সময় জাকারিয়া উত্তেজিত হয়ে তার হাতে থাকা হাঁসুয়া দিয়ে গাভিটির পেছনের বাম পায়ের রগ কেটে দেন। পরে গাভিটিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা.আব্দুল করিমের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়।

ভুক্তভোগী ফারজানা বলেন, সামান্য ভুলের কারণে আমার অবলা প্রাণীটিকে এভাবে কোপানো হয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু তার অবস্থা ভালো নয়।

অভিযুক্ত জাকারিয়া বলেন, ঘটনাটি ভুলবশত রাগের মাথায় ঘটেছে। ইচ্ছাকৃতভাবে করা হয়নি।

সৈয়দপুর থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ