চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার (১৩ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পাহাড়তলী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মাসুদুল হক চৌধুরী (৪৫) রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং রাউজানের বেতাগী ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পাহাড়তলী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে একদল দুর্বৃত্ত এসে আচমকা মাসুদুল হক চৌধুরীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
খবর পেয়ে রাউজান থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে হত্যাকাণ্ডের পরপরই বিক্ষুব্ধ জনতা ও দলীয় নেতাকর্মীরা রাউজানের আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন বলেন, দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা মাসুদুল ঘটনাস্থলেই মারা গেছেন। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
এদিকে রাউজানে সাম্প্রতিক সময়ে একের পর এক রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। এর আগে, চলতি বছরের জানুয়ারিতে পূর্ব গুজরা ইউনিয়নে যুবদল নেতা জানে আলম সিকদারকে এবং ফেব্রুয়ারিতে একই এলাকায় মুজিব নামে আরেক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল। আগের ঘটনাগুলোর রহস্য পুরোপুরি উদঘাটিত না হতেই আজ আবার নতুন করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।