| | |

চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে একসঙ্গে চার শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে দুইজন ছেলে ও দুই জন কন্যাশিশু।

সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে তাদের জন্ম হয়। চমেক হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ও রিপ্রোডাক্টিভ অ্যান্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি ইউনিট প্রধান ডা. তাসলিমা বেগম অপারেশনে নেতৃত্ব দেন।

জন্ম নেওয়া শিশুদের মধ্যে একজনের ওজন ১.৪ কেজি, একজনের ১.৩ কেজি এবং দুইজনের ১.২ কেজি। সাধারণত সুস্থ নবজাতকের স্বাভাবিক ওজন ২.৮ থেকে ২.৯ কেজি হয়। গত দুই মাস ধরে ওই প্রসূতি নারী চমেক হাসপাতালে ভর্তি ছিলেন।

ডা. তাসলিমা বেগম বলেন, এটা কোয়াড্রাপলেট প্রেগন্যান্সি। একজন মা একই সময়ে চারটি শিশু গর্ভধারণ করেন এবং নানা জটিলতা পেরিয়ে সন্তান জন্ম দেন। প্লাসেন্টা ছিল কোয়াড্রিকোরিওনিক ও কোয়াড্রিএমনিওটিক। শিশুদের ওজন কম। তবে মা ও সন্তান সবাই সুস্থ আছে।

জানা গেলে, চমেক হাসপাতালে গত ২৭ এপ্রিল তিন কন্যা ও দুই ছেলে সন্তান জন্ম দেন ফেনীর গৃহবধূ নাহিদা আক্তার রিক্তা। গত ১০ মে নগরের বেসরকারি ন্যাশনাল হসপিটালে একসঙ্গে ছয় সন্তান জন্ম দেন কক্সবাজারের গৃহবধূ মরিয়ম। এদের মধ্যে পাঁচটি কন্যা ও একটি ছেলে সন্তান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted