| | |

চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা

জেলা প্রতিনিধি, নোয়াখালী

চাঁদা না দেওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক প্রবাসীর হাতের কবজি কেটে দিয়েছে সন্ত্রাসীরা।

আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মো. সালাউদ্দিন রিদনকে (৩২) প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়।

হামলার শিকার রিদন আলীপুর গ্রামের গনি বাড়ির লাকি বেগমের ছেলে। তিনি দক্ষিণ আফ্রিকায় চাকরি করতেন। এক বছর আগে তিনি দেশে ফেরেন। আগামী সেপ্টেম্বরে তার কাতার যাওয়ার কথা ছিল।

সম্প্রতি তিনি কিছু পৈত্রিক সম্পত্তি বিক্রি করেন। এরপর থেকেই স্থানীয় কয়েকজন তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে বিরোধ শুরু হয়।

এরপর আজ শনিবার দুপুরে ভাড়া বাসা থেকে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যাওয়ার পথে আলীপুর এলাকায় কয়েকজন তার গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে বাম হাতের কবজি কেটে দেয়। এ সময় কনিষ্ঠ আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। হামলাকারীরা তার সঙ্গে থাকা ৫ লাখ টাকা, মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড ফোনও ছিনিয়ে নেয়।

 

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted