শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭

চালক হত্যার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে শাহ সিমেন্টের এক চালককে হত্যার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শাহ সিমেন্টের গাড়ির চালকসহ শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বুঝিয়ে সড়িয়ে নিলে মহাসড়কে যান চালাচল স্বাভাবিক হয়। আন্দোলনে সড়কের উভয় পাশে অন্তত ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বিক্ষুব্ধরা ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল বাসস্ট্যান্ড অবরোধ করেন।

বিক্ষোভকারীরা জানান, সড়কে একজন চালককে গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কিন্তু এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আগামী ৭২ ঘণ্টায় যদি হত্যাকারীদের আইনের আওতায় না আনা হয়। তবে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সবার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, দুপুরে চালক শামীম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। পরে বেলা সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী, থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় আন্দোলনকারীদের সড়িয়ে নেওয়া হয়েছে। সড়কে এখন যান চালাচল স্বাভাবিক রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930