বুধবার | ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩ | ১১ জিলকদ, ১৪৪৭

জাকসু নির্বাচন

ছাত্রদলের ‘বিদ্রোহী’ অনন্যা ফারিয়া জিএস পদ থেকে সরে দাঁড়ালেন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

অনন্যা শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। গত ২৮ আগস্ট শাখা ছাত্রদল ২৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলে তিনি বিদ্রোহ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে আজ সংবাদ সম্মেলনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিলেন।

অনন্যা বলেন, “আমি ১৯৭১ ও ২০২৪–এর পক্ষে, নারী-পুরুষ সমতার পক্ষে এবং সর্বোপরি সম্প্রীতি ও সাংস্কৃতিক জাহাঙ্গীরনগরের পক্ষে সম্মিলিত ঐক্যের ডাক দিচ্ছি। এই সম্মিলিত ঐক্যের স্বার্থে আমি আমার নির্বাচনী প্রার্থিতা প্রত্যাহার করছি। যে সাপোর্ট, ভালোবাসা ও বিশ্বাস আমি সবার কাছ থেকে পেয়েছি, তার মর্যাদা আমি সব সময় রক্ষা করব এবং শিক্ষার্থীদের কল্যাণে মাঠে থেকে কাজ চালিয়ে যাব।”

কারও চাপে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “আমি চাপের কাছে নতিস্বীকার করার মতো কেউ নই। আমার নৈতিকতার জায়গা থেকে যা সঠিক মনে হয়েছে, সেটিই করেছি। একটি নির্দিষ্ট দলের চাপের জন্য প্রার্থিতা ছেড়ে দিয়েছি—এমন কিছু নয়। আমি ঘৃণার রাজনীতিতে বিশ্বাস করি না, বরং গণতান্ত্রিক চর্চার পক্ষে। যে ঐক্যের ডাক দিচ্ছি, তা সম্পূর্ণই বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে।”

উল্লেখ্য, গত ২৮ আগস্ট বিকেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন সৈয়দা অনন্যা ফারিয়া। আজ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মধ্য দিয়ে তার সেই পথচলা থেমে গেল।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930