সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাকসুর দায়িত্ব থেকে বিএনপিপন্থি তিন শিক্ষক সরে দাঁড়ালেন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অধ্যাপক নাইরিন ইসলাম খান। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের দায়িত্ব থেকে বিএনপিপন্থি তিন শিক্ষক অব্যাহতি নিয়েছেন। তারা হলেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামীমা সুলতানা ও অধ্যাপক নাহরিন ইসলাম খান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাচন কমিশনের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এ সিদ্ধান্তের কথা জানান। এর মধ্যে অধ্যাপক নজরুল ইসলাম কেন্দ্রীয়ভাবে নির্বাচন মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন, আর বাকি দুই শিক্ষক হল পর্যায়ে দায়িত্ব পালন করছিলেন। তিনজনই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, আরও কয়েকজন শিক্ষকও একই সিদ্ধান্ত নেবেন।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে নানা অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলও জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ৬ হাজার ১৫ জন। ২৫টি পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031