| | |

জাকসু নির্বাচনে প্রথমবার বিদেশি প্রার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে প্রথমবারের মতো একজন বিদেশি শিক্ষার্থী প্রার্থী হয়েছেন। নেপালের নাগরিক মো. আবিদ হুসাইন, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক, স্বতন্ত্রভাবে সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আবিদ জানান, নির্বাচিত হলে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করবেন। বিশেষ করে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিমূলক কোর্স যেমন আইইএলটিএস, জিআরই–এর সুযোগ জাকসুর মাধ্যমে ক্যাম্পাসেই করার উদ্যোগ নিতে চান তিনি। এছাড়া রক্তদাতা সংগঠনগুলোর কার্যক্রম ডিজিটালাইজেশন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাকেও গুরুত্ব দিতে চান।

এই পদে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের প্রার্থী আবরার হক বিন সাজেদও আবিদের প্রার্থিতাকে ইতিবাচক হিসেবে দেখছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, আবিদ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হিসেবে অন্যদের মতোই প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন।

আবিদের সহপাঠী ও নেপালি প্রাক্তন শিক্ষার্থীরাও তাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, তার অংশগ্রহণ নেপাল থেকে আগত শিক্ষার্থীদের জন্য ভরসার জায়গা হয়ে উঠবে।

আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted