সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭

জাকসু নির্বাচনে মোতায়েন থাকবে ২ হাজার পুলিশ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিতে ক্যাম্পাস ও আশপাশে পোশাকধারী ও সাদা পোশাকধারী মিলিয়ে প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, “নির্বাচন ঘিরে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পোশাকধারী, সাদা পোশাকধারী ও ডিবি পুলিশ একসাথে কাজ করবে। কোনো শঙ্কা নেই, শান্তিপূর্ণ নির্বাচন আশা করছি।”

নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। ভোট গ্রহণের জন্য ২২৪টি বুথ প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি হলে রিটার্নিং কর্মকর্তা থাকবেন, পাশাপাশি ৬৭ জন শিক্ষক পোলিং অফিসার এবং ৬৭ জন কর্মকর্তা সহকারী পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তায় আনসার ও গার্ড থাকবে। সিনেট হলে বড় স্ক্রিনে প্রতিটি হলের ভোট কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।

ভোট হবে ওএমআর ব্যালটে। টিকচিহ্ন দিয়ে প্রার্থী নির্বাচন করতে হবে। ভোটারদের সহায়তায় ওয়েবসাইট ও ফেসবুক পেজে ভিডিও নির্দেশনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবারের নির্বাচনে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা সবার।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031